ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকার পরিচালনায় ভুল-ত্রুটি থাকলে ধরিয়ে দিন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার পরিচালনায় ভুল-ত্রুটি থাকলে তা ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।


রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে সবার সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র মেরামত করে দেশকে নতুন উচ্চতায় নিতে বড় একটি সুযোগ তৈরি হয়েছে ছাত্র-জনতার আন্দোলনে৷ তাই সরকারের কার্যক্রমে ভুল-ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে।


প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে বেগবান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানাই। এর সাথে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংস্কারে সবার সহায়তা চাই।


তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামত করে দেশকে নতুন উচ্চতায় নিতে বড় একটি সুযোগ তৈরি হয়েছে ছাত্রজনতার আন্দোলন৷ তাই সরকারের কার্যক্রমে ভুল ত্রুটি থাকলে তা গণমাধ্যমে তুলে ধরতে হবে।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার৷ সকালে এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস৷


এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের প্রিন্ট মিডিয়ার ২০ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা৷ বৈঠকে সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়৷ এ সময় নির্বাচন কমিশন সংস্কারসহ সরকারের উপদেষ্টাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে পরামর্শ দেন সম্পাদকরা।

ads
ads
ads

Our Facebook Page

↑